| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেপ্তার ৫

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ২৩:১০:১৯:অপরাহ্ন  |  ১৩৯৬ বার পঠিত
টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেপ্তার ৫

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার  কুইজবাড়ী গ্রামে ব্যবসায়ীর সাথে এক নারীর দীর্ঘদিনের পরকিয়া সম্পর্ক ছিল। বিষয়টি ওই নারীর ছেলে জানার পর ব্যবসায়ীকে হত্যার পরিকল্পনা করে। একদিন পরকীয়া প্রেমিকের সঙ্গে তার মাকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়।

এরপর ওই ব্যবসায়ীকে ধরে এনে রাতেই হত্যা করে। পরে চাঞ্চল্যকর ক্লুলেস এ হত্যা মামলায় মা ছেলেসহ ৫ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, কুইজবাড়ী পশ্চিমপাড়ার মৃত শওকত আলীর স্ত্রী মোছা. হনুফা বেগম (৩৮), ছেলে মো. হুমায়ুন (২২), মৃত আনোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ (২৬) ও মো. বাবু (২৮), কুইজবাড়ী দক্ষিণপাড়ার মৃত রুস্তম আলীর ছেলে মো. আয়নাল হক (৫৫)।

শনিবার(১১ জুলাই)  দুপুরে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, গত ৫ জুলাই ব্যবসায়ী মাসুদ রানার মরদেহ উদ্ধারের পর সন্দেহজনকভাবে হনুফাকে আটক করা হয়। তিনি হত্যার বিষয়টি স্বীকার করায় তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামীদের বিভিন্ন সময় গ্রেপ্তার করা হয়। আসামীরা শুক্রবার আদালতে নিজেদের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। হত্যায় ব্যবহৃত একটি হাতুড়ি আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪