| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদ্রাসা শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান এমপি সেলিম ভূঁইয়ার

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ২৩:১১:২১:অপরাহ্ন  |  ১৩০৬ বার পঠিত
মাদ্রাসা শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান এমপি সেলিম ভূঁইয়ার

ময়মনসিংহ প্রতিনিধি: মাদ্রাসা শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ), শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।

শনিবার (১১ জুলাই) সকালে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি, ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সমস্যা ও বৈষম্যের মুখোমুখি হচ্ছেন। এসব সমস্যা সমাধানে শিক্ষকদের ঐক্যবদ্ধ সাংগঠনিক শক্তি আরও বাড়াতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের মর্যাদা, সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। একটি উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের যথাযথ সম্মান দেওয়া প্রয়োজন।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আলীম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান সরকার।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব এস এম বায়েজীদ হোসেন, অতিরিক্ত মহাসচিব আব্দুল আলীম আকন্দসহ শিক্ষক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

সমাবেশে ময়মনসিংহ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪