| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: Jul ১১, ২০২৬ ইং | ২৩:২৩:৩২:অপরাহ্ন  |  ১২২০ বার পঠিত
২০ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর (মোড়লপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় কাশির সিরাপ (ফেনসিডিল ও এমকে ড্রাইল) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় মাদক রাখার ও বিক্রির অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিযানের সময় তাঁর ছেলে পালিয়ে যান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন গহনা বালা (৫৬)। তিনি মহব্বতপুর (মোড়লপাড়া) গ্রামের বাসিন্দা। পলাতক আসামি বিলাতু চন্দ্র তাঁর ছেলে।

পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত প্রায় ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল মহব্বতপুর এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিলাতু চন্দ্র পালিয়ে গেলেও গহনা বালাকে আটক করা হয়।

পরে বাজারের ব্যাগ থেকে ১৭ বোতল ফেনসিডিল এবং ৩ বোতল এমকে ড্রাইল কাশির সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ২০ বোতল মাদকের আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গহনা বালা তাঁর ছেলে বিলাতু চন্দ্রের পরিচয় নিশ্চিত করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মা-ছেলে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখতেন।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই জীবন রায় বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া নারীকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪