স্টাফ রিপোর্টার: ঢাকা-১৮ আসনের আওতাধীন সাতটি থানা নিয়ে গঠিত উত্তরা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে এ নির্বাচন। এবার ১৩টি পদে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গঠনতন্ত্র সংশোধনের পর এবারই প্রথম এক বছরের পরিবর্তে দুই বছর (২০২৬-২০২৮) মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হতে যাচ্ছে। এ কারণে নতুন নেতৃত্ব নির্বাচন নিয়ে সদস্যদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা দিয়েছে।
নির্বাচন কমিশন প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরিদ আহমেদ নয়ন (এশিয়ান টেলিভিশন), মো. মাসুদ পারভেজ (দৈনিক ইনকিলাব ও নাগরিক টিভি) এবং মো. বদরুল আলম মজুমদার (দৈনিক প্রতিদিনের সংবাদ)। এ পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
সাধারণ সম্পাদক পদে লড়ছেন মোহাম্মদ জাহাঙ্গীর কবির (দৈনিক ইত্তেফাক), মাহতাব ফারাহী (এশিয়া পোস্ট), মো. আরিফুল ইসলাম (নিউজ টুয়েন্টিফোর টিভি) ও মো. মাহফুজ আলম খোকন (দৈনিক খোলা কাগজ)।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শিপার মাহমুদ (দৈনিক খোলা কাগজ) ও মো. সাকিবুল হাসান (দৈনিক দিগন্ত সংবাদ)।
এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে কামরুল হাসান মজুমদার, মানিক খান ও আবুল্লাহ আল মাহমুদ; সহ-সভাপতি পদে মো. রিপন মিয়া ও মো. মিজানুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওয়াহিদ আব্দুল্লাহ রাজীব, সৈয়দ ইদ্রিস আলী, অমিনুল ইসলাম ও নূরুল আমিন হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্য পদগুলোর মধ্যে অর্থ সম্পাদক পদে শাহজালাল জুয়েল ও মো. ইসমাঈল হোসাইন শামীম, দপ্তর সম্পাদক পদে মাহমুদুল হাসান সবুজ ও রেজাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. ইব্রাহিম হাসান, মো. মামুন রশীদ রানা ও এইচ এম মাহমুদ হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে সাইফুল ইসলাম একা ও স্বপন রানা সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক পদে রবিউল আলম রাজু ও আবুল কালাম আজাদ, নারী বিষয়ক সম্পাদক পদে ফারজানা আক্তার কূমি এবং কার্যনির্বাহী সদস্য পদে আব্দুর রউফ চৌধুরী ও আরিফুর রহমান প্রার্থী হয়েছেন।
প্রার্থীরা নির্বাচিত হলে প্রেসক্লাবকে আরও গতিশীল ও সাংবাদিকবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলা, সদস্যদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মো. সেলিম কবির বলেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। সব প্রার্থী ও ভোটারদের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নির্বাচনকে ঘিরে এখন উত্তরা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগামী ১৮ জুলাই ভোটারদের রায়েই নির্ধারিত হবে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন নেতৃত্ব।
রিপোর্টার্স২৪/বাবি