| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ০২:৪০:৫৪:পূর্বাহ্ন  |  ১১৯১ বার পঠিত
কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নউজ্জামান নয়নকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১১ জুলাই) যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শন করে শালিখার এক কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়ায় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম এমপির সিদ্ধান্তে নয়নউজ্জামান নয়নের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ কুমার রায়ের কাছে কৃষি প্রণোদনার জন্য ২০০ জনের একটি তালিকা দেন যুবদল নেতা নয়ন। ওই তালিকার ১৫০ জন প্রণোদনা পেলেও বাকি ৫০ জন কেন সুবিধা পাননি—এ বিষয়ে কথা বলার একপর্যায়ে ওই কর্মকর্তাকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

তবে অভিযোগ অস্বীকার করে মুন্সী নয়নউজ্জামান নয়ন দাবি করেন, এটি তার রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র। তিনি বলেন, প্রযুক্তির অপব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি করা একটি অডিও প্রচার করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা বা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪