| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেনবাগ থেকে মনোহরদীর কুখ্যাত নয়ন ডাকাত গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ১০:০৩:৫০:পূর্বাহ্ন  |  ১৬৬৬ বার পঠিত
সেনবাগ থেকে মনোহরদীর কুখ্যাত নয়ন ডাকাত গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী থানার একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি নয়ন মিয়া ওরফে নয়ন ডাকাতকে (৩৮) নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সেনবাগ থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মনোহরদী থানার এসআই মোহাম্মদ শহীদুজ্জামানের নেতৃত্বে একটি দল নোয়াখালীর সেনবাগ উপজেলার ঝালোয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল আজিজের ছেলে নয়ন মিয়াকে আটক করে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত নয়ন মিয়ার বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মাদক, ছিনতাই, হত্যাচেষ্টা, চুরি, ভাঙচুর, মারামারি ও সরকারি কাজে বাধাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৫টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে মনোহরদী থানার তিনটি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা দীর্ঘদিন ধরে ঝুলে ছিল।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা নয়ন মিয়ার অবস্থান গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামি গ্রেফতার ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪