| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে পানিবন্দী বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ১৪:৪৯:৫৩:অপরাহ্ন  |  ১৭২৯ বার পঠিত
চট্টগ্রামে পানিবন্দী বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা ও বন্যায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (১২ জুলাই) নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি ও মোহরা এলাকা পরিদর্শন করে তিনি পানিবন্দী মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।

এ সময় প্রতিমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বন্যা ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগের খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। মানুষের দুর্ভোগ লাঘবে সরকার, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪