| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ১৪:৫৫:৫০:অপরাহ্ন  |  ১৬০৯ বার পঠিত
বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার

বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১১ জুলাই) দুপুর আড়াইটার দিকে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামের একটি আমবাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। রাতে এক প্রেসনোটের মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে জানায় বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির টহল দল জানতে পারে সীমান্ত এলাকায় অস্ত্রের একটি চালান মজুত করা হয়েছে। পরে বিজিবির একটি চৌকস দল বড়আঁচড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া শেষে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪