| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১, উদ্ধার ট্যাপেন্টাডল ও গাঁজা

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ১৮:১৩:৩২:অপরাহ্ন  |  ১৪৭২ বার পঠিত
কালাইয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১, উদ্ধার ট্যাপেন্টাডল ও গাঁজা

জয়পুরহাট প্রতিনিধি:জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে জুন মাসে ৩১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ১৪ জন মাদক ব্যবসায়ী ও ১৭ জন মাদকসেবী রয়েছেন।

কালাই থানা সূত্রে জানা গেছে, জুন (২০২৬) মাসজুড়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে ১৩টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক সেবনের অভিযোগে আটক ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে কালাই থানা পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”তিনি আরও বলেন, মাদক নির্মূলে উপজেলা জুড়ে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান চলমান থাকবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪