| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ইনসানিয়াত বিপ্লব, চলছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

reporter
  • আপডেট টাইম: Jul ১২, ২০২৬ ইং | ২১:০৭:১৩:অপরাহ্ন  |  ১২৬৪ বার পঠিত
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ইনসানিয়াত বিপ্লব, চলছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রামের বাঁশখালীসহ বিভিন্ন বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখা। সংগঠনটির উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, উদ্ধার কার্যক্রম ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সমুদ্র উপকূলবর্তী বাঁশখালী উপজেলার বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। উপজেলার পুঁইছড়ি, শেখেরখিল, কাথারিয়া, গন্ডামারা-সহ কয়েকটি ইউনিয়নের অধিকাংশ গ্রাম প্লাবিত হওয়ায় শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি। দেখা দিয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সংকট।

এ পরিস্থিতিতে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার সদস্যরা ঝুঁকি নিয়ে দুর্গত এলাকায় গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করছেন। তারা পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ ও অন্যান্য সহায়তা প্রদান করছেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকটি টিম গঠন করে বিভিন্ন এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া বন্যায় অসুস্থ হয়ে পড়া মানুষের চিকিৎসার জন্য একটি ফ্রি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা দুর্গম এলাকায় গিয়ে চিকিৎসাসেবা দিচ্ছেন। উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গেও সহযোগিতামূলকভাবে কাজ করছেন তারা।

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দেশ-বিদেশের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বন্যার কারণে মানুষ ও গবাদিপশু চরম দুর্ভোগে রয়েছে। খাদ্য, নিরাপদ আশ্রয়, গো-খাদ্য ও চিকিৎসা সহায়তা এখন সবচেয়ে জরুরি।

তিনি আরও বলেন, দুর্যোগের সময়ে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা বৃদ্ধি করে এবং মানুষের মধ্যে সামাজিক বন্ধন আরও দৃঢ় করে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪