| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৬ জুলাই থেকে যশোর-ঢাকা ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা

reporter
  • আপডেট টাইম: Jul ১৪, ২০২৬ ইং | ২৩:৪৬:১১:অপরাহ্ন  |  ৩৬১১ বার পঠিত
১৬ জুলাই থেকে যশোর-ঢাকা ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা

বেনাপোল প্রতিনিধি: চরম যাত্রী সংকটের কারণে আগামী ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে সব ফ্লাইট তিন মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস।

একসময় দেশের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি যশোর বিমানবন্দর থেকে প্রতিদিন ১৮টি পর্যন্ত ফ্লাইট চলাচল করলেও বর্তমানে সপ্তাহে মাত্র ৯টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। এর মধ্যেও বিমানের আসনের বড় অংশ ফাঁকা থাকছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, ২০২২ সালে পদ্মা সেতু চালুর পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ সহজ হওয়ায় যাত্রী কমেছে। পাশাপাশি যশোর-ঢাকা রুটে তুলনামূলক বেশি বিমান ভাড়াও যাত্রী সংকটের অন্যতম কারণ।

ইউএস-বাংলার যশোর ব্যবস্থাপক সাব্বির হোসেন জানান, যাত্রী না থাকায় ১৬ জুলাই থেকে আগামী তিন মাস ফ্লাইট বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, পদ্মা সেতুর আগে এ রুটে প্রতিদিন ১৪টি ফ্লাইট চললেও বর্তমানে মাত্র একটি ফ্লাইট অর্ধেক যাত্রী নিয়ে চলছে।

ইউএস-বাংলার ফ্লাইট বন্ধ হলে যশোর বিমানবন্দরে শুধু বিমান বাংলাদেশের সপ্তাহে দুটি ফ্লাইট চালু থাকবে। এতে বিমানবন্দরকেন্দ্রিক ট্রাভেল এজেন্সি, পরিবহন ও ব্যবসা খাত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় ব্যবসায়ীরা যাত্রী আকর্ষণে ভাড়া কমানো এবং যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪