| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৯০ মিনিটে হলো না গোল

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ০৩:২৩:২৪:পূর্বাহ্ন  |  ৩৫৬২৬৭ বার পঠিত
৯০ মিনিটে হলো না গোল

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের প্রথমার্ধে বলের দখলে একচ্ছত্র আধিপত্য দেখাল স্পেন। তবে আধিপত্যকে গোলে রূপ দিতে না পারায় বিরতিতে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে লুইস দে লা ফুয়েন্তের দল। অন্যদিকে লিওনেল মেসিকে আটকে রেখে আর্জেন্টিনাকে প্রথম ৪৫ মিনিটে একটি শটও নিতে দেয়নি স্প্যানিশরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি পরিবর্তন আনে আর্জেন্টিনা। নিকো গঞ্জালেজের পরিবর্তে মাঠে নামানো হয় লিয়ান্দ্রো প্যারেদেসকে। এরপরই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। তবে এই অর্ধেও স্পেনের স্পষ্ট আধিপত্য। আর্জেন্টিনাকে শটই নিতে দেয়নি স্প্যানিশ ডিফেন্স। অন্যদিকে নিজেরা একের পর এক আক্রমণ করে গেলেও গোলের দেখা পাচ্ছে না স্পেন। খেলা ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয়েছে।

অন্য দিকে যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখায় আর্জেন্টিনা এখন দশ জনের দল।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪