| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনুমতি ছাড়া চীন সফর, বিসিবির তলবে লিটন দাস

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ১৭:১৩:৪৯:অপরাহ্ন  |  ৩৫০৩৫২ বার পঠিত
অনুমতি ছাড়া চীন সফর, বিসিবির তলবে লিটন দাস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) না জানিয়ে চীন সফরে যাওয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়ায় বিদেশ সফরের আগে বোর্ডকে অবহিত করা বাধ্যতামূলক হলেও তা না করায় বিষয়টি তদন্ত করছে বিসিবি।

জিম্বাবুয়ে সফর থেকে ফেরার পর অনুমতি ছাড়াই লিটনের চীন সফরকে ভালোভাবে নেয়নি বোর্ড। কুঁচকির চোটের কারণে তিনি জিম্বাবুয়ে সফর থেকে সরে দাঁড়ান এবং লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলতে পারেননি। এ অবস্থায় পুনর্বাসনের জন্য ২০ জুলাই তার সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে।

বিসিবির ডিসিপ্লিনারি কমিটির শুনানিতে লিটন নিজের বক্তব্য উপস্থাপন করেছেন। পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর জানান, বিষয়টি মেডিকেল কমিটির সঙ্গে আলোচনা করে যাচাই করা হবে। তবে প্রাথমিকভাবে তার বক্তব্যে বড় ধরনের অসংগতি পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, লিটনের দীর্ঘ ক্যারিয়ারে গুরুতর শৃঙ্খলাভঙ্গের নজির নেই। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে না পারার হতাশা ও যোগাযোগের ঘাটতির কারণেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও, চুক্তির শর্ত অনুযায়ী এটি শৃঙ্খলাভঙ্গের আওতায় পড়ে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪