| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত এমপি গাজী নজরুলের সঙ্গে ধরা পরা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ১৮:২৪:০৪:অপরাহ্ন  |  ১৪৬১ বার পঠিত
জামায়াত এমপি গাজী নজরুলের সঙ্গে ধরা পরা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের সঙ্গে কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়মের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওটি নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে।

এরই মধ্যে নতুন একটি বিষয় সামনে এসেছে। সেটি হলো তাদের দুজনের বয়সের ব্যবধান। এমপি নজরুলের সঙ্গে ওই নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর।

বিয়ের কাবিননামার তথ্য অনুযায়ী, জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম জন্ম ১৯৫১ সালের ২১ মে। আর তার কথিত স্ত্রীর জন্ম ২০০৮ সালের ২২ মে। হিসাব মতে তাদের বয়সের পার্থক্য ৫৭ বছর।

এর আগে জামায়াতের দলীয় এমপি গাজী নজরুল ইসলামের সঙ্গে ওই নারীর একটি ভিডিও ভাইরাল হয়। এ নিয়ে সমালোচনা শুরু হলে প্রথমে তিনি দাবি করেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে বানানো। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান এটিকে আসল ভিডিও বলে জানায়। কয়েক ঘণ্টার ব্যবধানে জামায়াতের এই নেতা ফেসবুক পোস্টে জানান, ভিডিওতে তার সঙ্গে থাকা ওই নারী দ্বিতীয় স্ত্রী।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মরিয়ম খাতুনের একটি বায়োডাটা ভাইরাল হয়েছে। তাতে গত ২২ জুন গাজী নজরুল ইসলাম এমপির স্বাক্ষরের ওপর সুপারিশ করে লেখা রয়েছে, ‘জোর সুপারিশ করছি’। সেই বায়োডাটায় মরিয়ম খাতুনের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা রয়েছে।

বায়োডাটার বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, ১৭ জুন বিয়ে করে থাকলেও কেন ২২ জুন এমপি নিজেই তাতে স্বাক্ষর করেছেন? আবার ওই বায়োডাটাতে স্পষ্ট লেখা রয়েছে মরিয়ম ‘অবিবাহিত’?

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪