| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘বোয়ালমারীতে মৎসজীবী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান’

reporter
  • আপডেট টাইম: জুন ২৬, ২০২৫ ইং | ১৪:১০:০৬:অপরাহ্ন  |  ১৭৪৩৫৩৯ বার পঠিত
‘বোয়ালমারীতে মৎসজীবী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান’
ছবির ক্যাপশন: ‘বোয়ালমারীতে মৎসজীবী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান’

ফরিদপুর প্রতিনিধি: আগামী জাতীয় নির্বাচনে বোয়ালমারী উপজেলার  মৎসজীবী দলসহ বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বোয়ালমারী উপজেলার মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. বিল্লাহ খান।

বৃহস্পতিবার   (২৬ জুন) দুপুরে একান্ত সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান। 

মো. বিল্লাহ খান বলেন, বোয়ালমারীতে  দল-মত-নির্বিশেষে এবং সব ভেদাভেদ ভুলে দল যাকে মনোনয়ন দিবে সেই নেতার সঙ্গে মৎস্যজীবী দলসহ সবাইকে  কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা তারুণ্যের অহংকার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম করেছি। এই দীর্ঘ আন্দোলন-সংগ্রামে আমাদের এলাকায় অসংখ্য নেতাকর্মী  হামলা-মামলার শিকার হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিততে মৎস্য জীবী দলসহ নেতাকর্মীদের সকল বিভেদ ভুলে ধানের শীষ প্রতীকের বিজয় ছিনিয়ে আনতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মাঠে কাজ করার অনুরোধ করেন তিনি।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪