| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হবিগঞ্জে মার খেয়ে সারাদেশে বিক্ষোভ ডেকেছে এনসিপি

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৬ ইং | ০১:০৭:১৬:পূর্বাহ্ন  |  ৪৭৩ বার পঠিত
হবিগঞ্জে মার খেয়ে সারাদেশে বিক্ষোভ ডেকেছে এনসিপি

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে দলের শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে বুধবার (২৯ জুলাই) সারাদেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৮ জুলাই) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, হবিগঞ্জে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামীকাল (বুধবার) সারাদেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

এতে এনসিপির সব মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে সংশ্লিষ্ট সব সাংগঠনিক ইউনিটকে কর্মসূচি সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪