| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিউটি পার্লারে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ০৩:৫২:৪৪:পূর্বাহ্ন  |  ১৭৪৯৪ বার পঠিত
বিউটি পার্লারে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী জেলার উপজেলা মোড় এলাকায় অবস্থিত Lady Zone Beauty Parlour-এ পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ট্রেড লাইসেন্স হালনাগাদ না রাখা, একাধিক প্রসাধনী পণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং কয়েকটি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি। এছাড়া একাধিক পণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না এবং কয়েকটি মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা হচ্ছিল।

এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলায় মোট ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

মামলায় প্রসিকিউশন দাখিল করেন এসআই মো. মান্নান।

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া চৌধুরী।

অভিযান শেষে সংশ্লিষ্টদের সঙ্গে মানবিক আচরণপূর্বক প্রচলিত আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪