| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় পাঁচ দিনব্যাপী ‘ওয়াই-অ্যাডাপ্ট ফ্যাসিলিটেটর’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: Jul ৩০, ২০২৬ ইং | ১৯:১৮:৪৯:অপরাহ্ন  |  ১১৬৯ বার পঠিত
বগুড়ায় পাঁচ দিনব্যাপী ‘ওয়াই-অ্যাডাপ্ট ফ্যাসিলিটেটর’ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়া প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দুর্যোগের আগাম প্রস্তুতি এবং তরুণদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় পাঁচ দিনব্যাপী ‘Y-Adapt Facilitator Training’ অনুষ্ঠিত হয়েছে।

২৬ থেকে ৩০ জুলাই পর্যন্ত বগুড়ার হোটেল নাজ গার্ডেনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিট। এতে সহযোগিতা করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (IFRC) ও জার্মান রেড ক্রস এবং অর্থায়ন করে Ein Herz für Kinder (EHfK)।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির।

পাঁচ দিনের এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, অভিযোজন কৌশল, দুর্যোগের আগাম প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা নিজ নিজ এলাকায় জলবায়ু অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতিমূলক কার্যক্রমে নেতৃত্ব দিতে সক্ষম হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪