| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি ‘নতুন বন্দোবস্ত’ নয়, ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে: রাশেদ খাঁন

reporter
  • আপডেট টাইম: Jul ৩১, ২০২৬ ইং | ১৯:১০:৫৬:অপরাহ্ন  |  ৭০৫ বার পঠিত
এনসিপি ‘নতুন বন্দোবস্ত’ নয়, ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে: রাশেদ খাঁন

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘নতুন বন্দোবস্তের’ রাজনীতির কথা বললেও বাস্তবে তারা ‘ভণ্ডবস্ত’র রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের মিলনায়তন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। তিনি দাবি করেন, সিলেটের সাম্প্রতিক ঘটনার পেছনে জনপ্রিয় এক সংসদ সদস্যকে নিয়ে এনসিপির নেতাদের ‘আপত্তিকর মন্তব্য’ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে ভূমিকা থাকলেই কারও সব অপরাধ ক্ষমা হয়ে যায় না।

এনসিপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, সুস্থ ধারার রাজনীতি করতে হবে। অন্যথায় তাদের ‘উত্তম জবাব’ দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪