| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রেনে কাটা পড়ে গাজীপুরে নিহত ২

reporter
  • আপডেট টাইম: জুন ২৭, ২০২৫ ইং | ১৪:৫২:৩৫:অপরাহ্ন  |  ১৭৪৮২৫২ বার পঠিত
ট্রেনে কাটা পড়ে গাজীপুরে নিহত ২
ছবির ক্যাপশন: ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে পৃথক দুই জায়গায় অজ্ঞাত এক নারীসহ দু'জনের নিহত হয়েছে। 

শুক্রবার (২৭ জুন) দুপুরে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর রেল স্টেশন এলাকা এবং রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের পাশে দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জয়নাল আবেদীন (৪৫)। তিনি গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের পাটপচা গ্রামের বাসিন্দা। তিনি একজন সাইকেলের মিস্ত্রি ছিলেন। নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

এ বিষয়ে শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ময়মনসিংহগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে সাতখামাইর রেলস্টেশন এলাকায় অজ্ঞাত নারীর মৃত্যু ঘটে। 

এছাড়াও রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আমিন ইসলাম জানিয়েছেন, দুপুরে ইজ্জতপুর রেল স্টেশনের দক্ষিণ পাশে স্থানীয় বাসিন্দারা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে রেলওয়ে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাদিরউজ্জান জানিয়েছেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা গেছে, তবে নারীর পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। ঘটনাগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪