| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘাটতি দিয়ে শুরু

reporter
  • আপডেট টাইম: জুন ২৮, ২০২৫ ইং | ১২:২৯:৫৯:অপরাহ্ন  |  ১৭৪৩৮৬৬ বার পঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘাটতি দিয়ে শুরু
ছবির ক্যাপশন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘাটতি দিয়ে শুরু

গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট কার্যক্রম শুরু হয়েছে ঘাটতি নিয়ে। শনিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের গাজীপুর মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ২৭তম সিনেট অধিবেশন, যেখানে সর্বসম্মতিক্রমে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং পূর্ববর্তী বছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৬৯০ কোটি ১৭ লাখ ৪৭ হাজার টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে, যার মধ্যে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ১২৪ কোটি ৮৩ লাখ ২৯ হাজার টাকা। বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আজম।

তিনি জানান, প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৫৬৫ কোটি ৩৪ লাখ ১৮ হাজার টাকা, যা ব্যয়ের তুলনায় অনেক কম। ফলে ঘাটতির এই অবস্থার সৃষ্টি হয়েছে। বাজেটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ রাখা হয়েছে পরীক্ষা পরিচালনা খাতে—২৮৯ কোটি ৩ লাখ টাকা। এরপর রয়েছে বেতন-ভাতা খাত, যেখানে বরাদ্দ ১৮৮ কোটি ২৩ লাখ ১৯ হাজার টাকা।

অন্যান্য গুরুত্বপূর্ণ বরাদ্দের মধ্যে রয়েছে:

সাধারণ আনুষঙ্গিক ব্যয়: ৬০ কোটি ৭৩ লাখ ৬০ হাজার টাকা

পেনশন ও অবসর সুবিধা: ৫১ কোটি ২৮ লাখ ১৮ হাজার টাকা

শিক্ষা-সংক্রান্ত আনুষঙ্গিক ব্যয়: ৫০ কোটি ৯০ লাখ টাকা

বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহাল করায় বেতন-ভাতা খাতে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ৭৮ কোটি ৯০ লাখ ৩৩ হাজার টাকায়। এ ছাড়া ২৫ বছর পূর্ণ করা শিক্ষক ও কর্মচারীদের অবসরের ফলে পেনশন খাতে অতিরিক্ত ব্যয় বেড়েছে ২৮ কোটি ৮২ লাখ ৮৭ হাজার টাকা।

ঘাটতি পূরণে বিশ্ববিদ্যালয় সরকার থেকে অনুদান প্রত্যাশা করছে, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাধ্যমে প্রাপ্ত হবে বলে আশা করা হচ্ছে।

অধিবেশনে ২০২৪-২৫ অর্থবছরের ৪১৭ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়। যেখানে মূল বাজেট ছিল ৭২১ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার টাকা। সংশোধিত আয়ের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫১২ কোটি ১৯ লাখ ৯৪ হাজার টাকা।

সিনেট অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, বিভাগীয় কমিশনারগণ, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজ অধ্যক্ষ, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন প্রমুখ।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪