| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শতভাগ জিপিএ-৫ পাওয়া নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে তলব

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ২২:২৮:৩১:অপরাহ্ন  |  ২৮১ বার পঠিত
শতভাগ জিপিএ-৫ পাওয়া নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে তলব

স্টাফ রিপোর্টার: এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পাওয়া নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

রোববার (১৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান সই করা চিঠি প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলার নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শতভাগ জিপিএ-৫ অর্জনের জন্য ‘নিয়ম-বর্হিভূত কৌশল’ অবলম্বনের অভিযোগ উত্থাপিত হয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে ভর্তিকৃত শিক্ষার্থীর তথ্য, নবম শ্রেণিতে নিবন্ধিত শিক্ষার্থীর তথ্য, এসএসসির নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর তথ্য এবং এসএসসি পরীক্ষায় ফরমপূরণকৃত শিক্ষার্থীর তথ্য (ক্ষেত্রমত পাঠদান, বিভাগ ও অতিরিক্ত শ্রেণি শাখার অনুমতিপত্রসহ) উপস্থাপন করে সশরীরে উপস্থিত হয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে উত্থাপিত অভিযোগের কারণ ব্যাখ্যার জন্য নির্দেশ দেওয়া হলো।

এছাড়া, এসএসসি পাসের হার শূন্য হওয়ার বিষয়ে পাঁচ প্রতিষ্ঠানকে আগামী সাত কর্মদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- কিশোরগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর বনগ্রাম আতারুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও জালদিয়া উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় ও সলিমাবাদ আনোয়ার খন মডেল উচ্চ বিদ্যালয়।

রোববার ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান সই করা চিঠি প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪