| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ১২:৩২:৩৭:অপরাহ্ন  |  ১৫৩ বার পঠিত
হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ এনে এনসিপি নেতা নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের সংসদ সদস্য (এমপি) পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী।

রিটে হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এম এইচ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪