| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন সভাপতি জসিম বেপারী ও সাধারণ সম্পাদক সুমন মোল্লা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৬ ইং | ০৫:১৩:০০:পূর্বাহ্ন  |  ১৩৫৯ বার পঠিত
পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন সভাপতি জসিম বেপারী ও সাধারণ সম্পাদক সুমন মোল্লা

শরীয়তপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, শরীয়তপুর সদর উপজেলা শাখার অধীন পালং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়েছে। ১৯ আগস্ট শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান ঢালী ও সদস্য সচিব মোঃ সুমন আকন উক্ত কমিটি অনুমোদন করেন।

নতুন কমিটির সভাপতি মো. জসিম বেপারী, সিনিয়র সহ-সভাপতি মো. সবুজ শেখ, সহ-সভাপতি মো. সুমন বেপারী, মো. রিয়াদ ফরাজী, মো. আলী হোসেন, মো. লোকমান ঢালী, মো. আনোয়ার হোসেন বেপারী ও মো. সেলিম মাদবর।

এছাড়া সাধারণ সম্পাদক মো. সুমন মোল্লা,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুমন সরদার,  যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুলহাস খান, মো. মনির সরদার, মো. দেলোয়ার সরদার, মো. রাব্বি তালুকদার ও মো. তুষার।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক মো. ইসহাক সরদার এবং সহ-সাংগঠনিক সম্পাদক  মো. আজিজুল মোল্লা ও মো. মনসুর হাওলাদার।

কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে মো. আলম বেপারী, সহ-দপ্তর সম্পাদক মো. মিন্টু কবিরাজ, প্রচার সম্পাদক মো. শাহজালাল চৌকিদার, সহ-প্রচার সম্পাদক মো. উজ্জ্বল দপ্তরী, কোষাধ্যক্ষ সাবির তালুকদার এবং সহ-কোষাধ্যক্ষ মো. শাহজালাল খান। 

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মো. রতন দেওয়ান, মো. সায়েদ তালুকদার, মো. খলিল সরদার, মো. রিপন বেপারী, মো. জসিম বেপারী ও মো. রাজা শেখ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলীয় আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪