| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২০, ২০২৬ ইং | ১৫:৫৮:৪৭:অপরাহ্ন  |  ১১৯৬ বার পঠিত
সংস্কার প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম

রিপোর্টার্স২৪ ডেস্ক: সংস্কার প্রস্তাবের রূপরেখা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, বর্তমান রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাবিত কাঠামো অনুসরণ করা হয়নি এবং নির্বাচনকে ঘিরে রাজনৈতিক প্রতিযোগিতার সুযোগও সীমিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। তাঁর দাবি, বর্তমান প্রশাসন দেশের সব ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। রাষ্ট্রের সর্বস্তরে দলীয়করণের যে ধারাবাহিকতা চলছে, এবার রাষ্ট্রপতি নির্বাচনেও তার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই একতরফাভাবে রাষ্ট্রপতি নির্বাচন করছেন। যেখানে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকে না এবং নির্বাচনের ফলাফল আগে থেকেই নির্ধারিত থাকে, সেখানে সংশ্লিষ্টদের গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমান নির্বাচনি ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে কার্যকর ভারসাম্য রক্ষা করা সম্ভব হচ্ছে না।

গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি নিজেদের শ্রদ্ধাবোধ এবং রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতেই এনসিপি রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে বলে জানান তিনি। তাঁর মতে, নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও রাজনৈতিক অবস্থান তুলে ধরার জন্য এই নির্বাচনে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ।

সরকার কোনো সংস্কার না করলেও বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে কেন—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এ নির্বাচনকে ঘিরে আলোচনা তৈরি হওয়া প্রয়োজন। নির্বাচনটি প্রতিযোগিতামূলক হওয়া এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করার লক্ষ্যেই তারা প্রার্থী দিয়েছে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে আলোচনা তৈরি হলে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হলে মানুষ রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া ও এর সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক বিষয়গুলো সম্পর্কে আরও বেশি জানতে পারবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪