| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে গুজব ছড়ান : নুর

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২১, ২০২৬ ইং | ২০:১৮:৫৪:অপরাহ্ন  |  ১০২৩ বার পঠিত
পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে গুজব ছড়ান : নুর

স্টাফ রিপোর্টার: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ফ্রান্স প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য এবং প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন টাকার বিনিময়ে গুজব-প্রোপাগান্ডা ছড়ান। 

তিনি বলেন, পিনাকী-ইলিয়াস জুলাই পরবর্তী জামায়াতি এজেন্ট হিসেবে কাজ করছেন। আমরা জামায়াতের অপরাজনীতির বিরুদ্ধে সরব হওয়ায় পেছনে লেগেছেন।

সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।  

ফেসবুক পোস্টে নুরুল হক নুর লেখেন, পিনাকী, ইলিয়াস ইউটিউবার। তারা বিদেশ বসে বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিবিদ নিয়ে কন্টেন্ট বানায়, ডলার কামায়। টাকার বিনিময়ে গুজব-প্রোপাগান্ডা ছড়ায়।   

তিনি লেখেন, জুলাই পরবর্তী জামায়াতি এজেন্ট হিসেবে কাজ করছে। আমরা জামায়াতের অপরাজনীতির বিরুদ্ধে সরব হওয়ায় পিছনে লেগেছে। যদিও এর আগেও আমাদের নিয়ে নানা গুজব, প্রোপাগান্ডা ছড়িয়েছিল। নির্বাচনের আগে তো আমাকে হারাতে উঠেপড়ে লেগেছিল।

প্রতিমন্ত্রী লেখেন, তো কী করতে পেরেছে ওরা, আর কি-ই বা করবে? মানুষ কি সবাই ওদের মতো নাকি ওরা ভগবান/ ফেরেশতা যে ওরা যা বলবে সেটা বিশ্বাস করবে? ওদের ধান্দা মানুষ বুঝে না? ধান্দা বা উদ্দেশ্য না থাকলে কি শুধু শুধু একজনের পিছনে লাগে?

গণঅধিকার পরিষদের সভাপতি আরও লেখেন, আমি এগুলো আগেও পাত্তা দেইনি, এখনো দিচ্ছি না। ওরা কী এমন ব্যক্তি যে একজন ফ্রান্সে আর আরেকজন আমেরিকায় বসে নিজেদের ধান্দায় আমাদের নিয়ে গুজব, প্রোপাগান্ডা ছড়াবে আর আমরা সেটার রিপ্লাই দিয়ে তাদের গুরুত্বপূর্ণ করে তুলবো? গতকাল ও আজকে ওরা লেখায়, এটুকু লিখলাম। তবে বেশি আলোচনা করে তাদের প্রাসঙ্গিক রাখতে চাই না।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪