| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা, সিটি প্রশাসকের নেতৃত্বে উচ্ছেদ অভিযান

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ১২:১৪:১৭:অপরাহ্ন  |  ৪২ বার পঠিত
গাঙ্গিনাপাড়ে সড়ক দখল করে ব্যবসা,  সিটি প্রশাসকের  নেতৃত্বে উচ্ছেদ অভিযান

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড়ের পালিকা মার্কেট, মেছুয়া বাজার ও দুর্গাবাড়ি রোডে সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের  প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখল করে রাখা বিভিন্ন মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সড়ক দখল করে ব্যবসা পরিচালনা না করার বিষয়ে সতর্ক করা হয়।

প্রশাসক রোকন বলেন, সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় জনসাধারণের ভোগান্তি কমাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪