| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘এক দেশ, এক QR’ স্লোগানে ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ২০:৫৪:৩৬:অপরাহ্ন  |  ৬৮১১ বার পঠিত
‘এক দেশ, এক QR’ স্লোগানে ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগ

স্টাফ রিপোর্টার: ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এক দেশ, এক QR’ পেমেন্ট ব্যবস্থা নিয়ে পূবালী ব্যাংক বনানী শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর বনানী আই হসপিটালে এ সভা অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংকের বনানী শাখার ম্যানেজার মো. মোজাম্মেল হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আই হসপিটালের চীফ অপারেটিং অফিসার ডা. কাজী মেজবাহউল আলম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) এ কে এম আব্দুর রাকিব। এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও ধানমন্ডি শাখা প্রধান নিগার সুলতানা।

সভায় বক্তারা ‘এক দেশ, এক QR’ পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন সুবিধা ও সম্ভাবনা তুলে ধরেন। তারা বলেন, কিউআর কোডভিত্তিক লেনদেন চালু ও সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের জন্য অর্থ লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করা সম্ভব। একই সঙ্গে নগদ অর্থের ব্যবহার কমিয়ে একটি আধুনিক ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও বলেন, ডিজিটাল কিউআর পেমেন্টের ব্যবহার বাড়লে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। এর মাধ্যমে অবৈধ ও অনিয়ন্ত্রিত লেনদেন প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

মতবিনিময় সভায় পূবালী ব্যাংকের কার্ড সেবার বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা করা হয়। দেশে ও বিদেশে গ্রাহকদের জন্য ব্যাংকের কার্ডের মাধ্যমে দেওয়া বিভিন্ন সুবিধা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বনানী আই হসপিটালের সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪