| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ১৫:১২:০২:অপরাহ্ন  |  ৪৬৫১ বার পঠিত
সংবিধান সংস্কার ছাড়া জুলাই যোদ্ধাদের দায়মুক্তি: বৈধতা চ্যালেঞ্জ করে রিট

রিপোর্টার্স২৪ ডেস্ক: সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

একই সঙ্গে সংবিধান সংস্কার ছাড়া জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদনও করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন।

রিটটি দায়ের করেছেন সৈয়দ মেজর বজলুল হুদার ভাই এবং জুলাই আন্দোলনের একজন যোদ্ধা নুরুল হুদা। তাঁর পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার শাহরিয়ার কবির।

রিটে সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব ও মন্ত্রিপরিষদ সচিবসহ মোট পাঁচজনকে বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, সংবিধান সংশোধন বা সংস্কারের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ভিত্তি তৈরি না করে শুধু অধ্যাদেশ জারি করে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের বৈধতা নিয়েই মূলত আদালতের কাছে প্রশ্ন তোলা হয়েছে।

রিটে আরও উল্লেখ করা হয়েছে, জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া দেওয়ানি ও ফৌজদারি মামলাসহ বিভিন্ন ধরনের আইনি কার্যক্রম থেকে তাদের সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ ধরনের দায়মুক্তি বা আইনি সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে যথাযথ সাংবিধানিক ও আইনি ভিত্তি থাকা প্রয়োজন।

আবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, সংবিধান সংস্কার বা প্রয়োজনীয় আইনি ভিত্তি ছাড়া জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের এ ধরনের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দেওয়া হলে ভবিষ্যতে তা আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

এ কারণে অধ্যাদেশের মাধ্যমে দেওয়া দায়মুক্তি ও আইনি সুরক্ষার বৈধতা নিয়ে হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। আগামী রোববার এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪