কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে সড়ক পার হতে যাওয়া এক শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কের গোপিনাথপুর এলাকায় ঘটে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী জয়পুরহাটের দিকে যাওয়ার পথে হঠাৎ সড়কে চলে আসা ৫৫ বছর বয়সী ফিরোজা বেগমকে বাঁচাতে চালক ব্রেক কষে ধরলে গাড়ির ধাক্কায় বৃদ্ধার ডান পা ভেঙে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়।
গুরুতর আহত বৃদ্ধাকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা পৌনে ১২টার দিকে তিনি মারা যান। দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে গাড়িতে থাকা অপর এক নারী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।এছাড়া প্রতিমন্ত্রীর সাথে থাকে গানম্যান পায়ে আঘাত পেয়েছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, নিহতের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামানও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
রিপোর্টার্স২৪/ঝুম