| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ইং | ১৮:৩৪:২২:অপরাহ্ন  |  ১০৫ বার পঠিত
নরসিংদীতে যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহিয়া মনি ওরফে মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে নরসিংদী সদর উপজেলার শিক্ষা চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন।

পুলিশ জানায়, গ্রেপ্তার মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মজিবুর রহমান, মায়ের নাম রোকেয়া রহমান এবং স্বামী জয়নাল ভূইয়া।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাহিয়া মনির বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে। ওই মামলার এফআইআর নম্বর-৫৪ এবং জিআর নম্বর-৮৪০।

এ ছাড়া শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি দায়ের করা অপর একটি মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৭৯, ৪২৭, ৫০৬ ও ১১৪ ধারায় অভিযোগ রয়েছে।

নরসিংদী সদর থানার ওসি এ আর এম মামুন বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪