| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি নির্বাচনের ভোটগ্রহণ ১৮ সেপ্টেম্বর

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ইং | ১৮:৪০:২৩:অপরাহ্ন  |  ১১৬ বার পঠিত
বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি নির্বাচনের ভোটগ্রহণ ১৮ সেপ্টেম্বর

বগুড়া প্রতিনিধি: বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন হয়েছে। বৃহত্তর ও কার্যকর ইউনিটি আরও গতিশীল করতে নির্বাচন প্রস্তুতি চলছে। আগামী ১৮ সেপ্টেম্বর ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

রোববার (৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব মেহেরুল সুজন। এরআগে, শনিবার রাতে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোহন আখন্দ। টেলিভিশনে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, দক্ষতা বৃদ্ধি, অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংশ্লিষ্টরা। 

বৈঠক শেষে বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির ভোটগ্রহণের তারিখ জানানো হয়। নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক মোহন আখন্দ। সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদীকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করে দুইজনকে সদস্য করা হয়েছে। তারা হলেন- সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস ও আতিকুর রহমান সোহাগ। 

বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিটির সদস্য সচিব মেহেরুল সুজন, আহ্বায়ক কমিটির সদস্য এসএম আবু সাঈদ, আতিকুর রহমান সোহাগ, সুমন সরদার। আধুনিক প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা বিকাশের প্রয়োজনীয়তা, নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনার আয়োজন করার বিষয়ে আলোচনা হয়। 

উল্লেখ্য, বগুড়ায় টেলিভিশনে কর্মরত পেশাদার সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে গত ৭ মার্চ নতুন ইউনিটি আত্মপ্রকাশ করে। ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার মোহন আখন্দ আহ্বায়ক ও যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেরুল সুজনকে সদস্য সচিব নির্বাচিত করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কর্মপরিবেশ, নিরাপত্তা, সামাজিক মর্যাদা নিশ্চিত করাসহ সাংবাদিকদের মানোন্নয়নে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখছে। ভুল তথ্য, গুজব, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও অপসাংবাদিকতার বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। বস্তুনিষ্ঠ সংবাদ, পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সমস্যা, সম্ভাবনাসহ পেশাগত উন্নয়নের বিষয়গুলো নিয়েও নিয়মিত আলোচনা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪