| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অ্যাডভোকেট তাজুল ইসলাম গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ইং | ২০:২০:০১:অপরাহ্ন  |  ৩৪৩ বার পঠিত
অ্যাডভোকেট তাজুল ইসলাম গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের কৃতি সন্তান, শরীয়তপুর জজ কোর্টের আইনজীবী, তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট মোঃ তাজুল ইসলামকে গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরাম, শরীয়তপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর ) গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান মো. হাসান আলী রেজা (দোজা)-এর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মোহাম্মদ মনির হোসেন কাজী-এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

অ্যাডভোকেট তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে আইন পেশার পাশাপাশি সমাজসেবা ও শিক্ষাক্ষেত্রে সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে আসছেন। নতুন দায়িত্বে তার অভিজ্ঞতা ও দক্ষতা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এদিকে, গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের শরীয়তপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় অ্যাডভোকেট তাজুল ইসলামকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নতুন দায়িত্ব পেয়ে অ্যাডভোকেট তাজুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪