| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঘরে নেই ভাত, নেই সম্পদ; তবুও সুখী দম্পতি সামাদ-মোমেনা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ইং | ২০:২৩:২৬:অপরাহ্ন  |  ২৯৯ বার পঠিত
ঘরে নেই ভাত, নেই সম্পদ; তবুও সুখী দম্পতি সামাদ-মোমেনা

গাজীপুর প্রতিনিধি: সারাদিন মানুষের ধারে ধারে হাত পেতে যা উপার্জন হয়। তা দিয়েই কেটে যায় প্রতিদিনের জীবন। কখনো খেয়ে আবার না খেয়েও তাদের সময় অতিবাহিত হয়।

বলছি গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ গ্রামের সবচেয়ে সুখী দম্পতি সামাদ-মোমেনার কথা। সহায় সম্বলহীন এই দম্পতির একসঙ্গে দীর্ঘ ৪৫ টি বছর অতিবাহিত হলেও তাদের ঘরে নেই কোন সন্তানাদি। 

বয়সের ভারে নুয়ে পড়েছে সামাদ। স্থানীয়দের ভাষ্যমতে, সামাদের আনুমানিক বয়স হবে প্রায় ৭০ বছর। আর মোমেনা ৬০ বছরের কাছাকাছি।

প্রতিদিন ঘুম থেকে উঠেই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে বের হয় রুজি রোজগারের উদ্দেশ্যে। স্থানীয় শ্যামপুর বাসস্ট্যান্ড মোড়া বাজারেই কেটে যায় ওই দম্পতির সমস্ত বেলা। বিভিন্ন মানুষের কাছে হাত পেতে ও আশপাশের মানুষের সহযোগিতায় চলে তাদের সংসার। 

সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এমন দৃশ্যই দেখা গেছে। ঘরে নেই কোন আসবাবপত্র, নেই কোন খাট কিংবা পালঙ্ক, এমনকি চৌকিও, নেই অর্থবিত্ত, নেই জমিজমা। দীর্ঘ ৪৫ বছরের সংসার জীবনে হয়নি কোন ধরনের মান-অভিমান কিংবা ঝগড়া। একে অপরের প্রতি আছে একবুক ভালোবাসা।

স্থানীয়দের তথ্য মতে, একে অপরকে ছেড়ে এক মুহুর্তের জন্যও কোথাও যায় না সামাদ এবং মোমেনা। স্বামী-স্ত্রীর মধ্যে এমন মেলবন্ধন আমরা পুরো কাপাসিয়ার মধ্যে আর দেখিনা। এ যেন এক চির সুখী দম্পতি।

এলাকার প্রতিটি মানুষের কাছে তারা সরল-সহজ এবং উদার মনের মানুষ। যদি কেউ সত্যিই সুখী মানুষের দেখা পেতে চান তাহলে সামাদ-মোমেনা দম্পতিই অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪