| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ইং | ১৭:৩৮:৪২:অপরাহ্ন  |  ৭৮৪ বার পঠিত
বজ্রপাতে জ্বালানিমন্ত্রী টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন

রিপোর্টার্স২৪ ডেস্ক: বজ্রপাতের ঘটনায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার আল মাহমুদ এভিনিউ এলাকায় মন্ত্রীর নিজ বাসভবনের গেটের কাছে থাকা গ্যাসের রাইজারে আগুন ধরে যায়।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হচ্ছিল। এ সময় হঠাৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনের সামনের অংশে আগুনের শিখা দেখতে পান তারা। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাসভবন বা আশপাশের কোনো স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলে জানা গেছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, বেলা ১টা ১৫ মিনিটের দিকে মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, বাড়ির গেটম্যানের কাছ থেকে তারা জানতে পেরেছেন, বজ্রপাতের পর গ্যাসের রাইজারে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শীরাও জানান, বজ্রপাতের সময়ই বাসভবনের গেটের কাছে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪