| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১৪:২৫:২৯:অপরাহ্ন  |  ৫৬৮ বার পঠিত
কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান গেটের সামনে ককটেল বিস্ফোরণ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ভোররাতে ককটেল বোমা মেরে আতংক সৃষ্টি করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর)  ভোর আনুমানিক ৪ টা ৫৮ মিনিটের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেলে তিনজন যাওয়ার সময় বোমাটি মূল ফটক (আরপি)গেটের সামনে ছুরে মেরে বিস্ফোরিত করে পালিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা কারাগারের সুপার মো.শরিফুল আলম জানান, আতংক সৃষ্টি করার লক্ষ্যে ভোর রাতের দিকে একটি দ্রুতগামী মোটরসাইকেল যোগে তিন ব্যাক্তি যাচ্ছিলো। তাদের মুখ শিতের কাপর ও মাফলার দিয়ে ঢাকা ছিলো। আমাদের কারাগারের আরপি গ্যাটের সামনে এসে একটি ককটেল বোমা ছুড়ে মেরে শহরের মোল্লাতেঘড়িয়ার দিকে চলে যায়। এতে বিকট একটি শব্দ হয়ে আতংকের সৃষ্টি হয়। আমরা ভিডিও ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা চালাচ্ছি। 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকির হোসেন জানান, ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্তের কাজ চলছে। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪