| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে যুবদলের প্রস্তুতি সভা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৬ ইং | ১৪:২৮:১৬:অপরাহ্ন  |  ৫২৩ বার পঠিত
বাগেরহাটে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নে যুবদলের প্রস্তুতি সভা

বাগেরহাট প্রতিনিধি: আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বাগেরহাট জেলা যুবদলের আয়োজনে জেলা যুবদলের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ( সহ সাধারন সম্পাদক পদমর্যাদা)  আমিনুল ইসলাম খান।

বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মোঃ সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালনা কেরন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ মাসুদুজ্জামান মাসুদ, মনিরুজ্জামান মান্না, যুগ্ম সাধারন সম্পাদক ওমর আলী মুন্না,  সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন পাইকসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।

সভায় আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঘোষিত মাসব্যাপী কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও কর্মসূচি পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪