| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৯, ২০২৬ ইং | ১৮:৫৬:১৭:অপরাহ্ন  |  ২৮২ বার পঠিত
সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেমে (জিইএমএস) অন্তর্ভুক্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং এর আওতাধীন সব দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তথ্য জিইএমএসে অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

এর আগে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আধাসরকারি চিঠি (ডিও লেটার) পাঠান জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আসাদুজ্জামান খান।

প্রতিমন্ত্রীর পাঠানো ওই চিঠির সূত্র উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আওতাধীন সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

এর ফলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত ১ থেকে ২০ গ্রেডের সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য জিইএমএসে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রীর পাঠানো ওই চিঠির সূত্র উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আওতাধীন সব দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪