| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবি’র নারী শিক্ষার্থীদের দাবিতে প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক সাড়া, পাঁচ ছাত্রী হলে ডিপ ফ্রিজ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১০, ২০২৬ ইং | ১১:২০:১৪:পূর্বাহ্ন  |  ২৪৪৭ বার পঠিত
চবি’র নারী শিক্ষার্থীদের দাবিতে প্রতিমন্ত্রীর তাৎক্ষণিক সাড়া, পাঁচ ছাত্রী হলে ডিপ ফ্রিজ

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি ছাত্রী হলে খাবার সংরক্ষণসহ প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য ডিপ ফ্রিজ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সহযোগিতায়। এরই মধ্যে পাঁচটি ডিপ ফ্রিজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে।

জানা গেছে, ছাত্রী হলগুলোতে ডিপ ফ্রিজের সংকটের বিষয়টি নারী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে অবহিত করেন। বিষয়টি জানতে পেরে প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে উন্নতমানের ডিপ ফ্রিজ সরবরাহের ব্যবস্থা করেন।

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে খাবার সংরক্ষণসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে এসব ডিপ ফ্রিজ ব্যবহার করা হবে। এতে আবাসিক নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের খাবার সংরক্ষণসংক্রান্ত ভোগান্তি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রী হলগুলোতে খাবার সংরক্ষণে নারী শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছিল। শিক্ষার্থীদের দাবির বিষয়টি জানার পর দ্রুত সাড়া দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

রিপোর্টার্স২৪/রাফিদ 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪