| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেতন না পেয়ে সড়ক অবরোধ, ফতুল্লায় পোশাক কারখানা বন্ধ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ২২:৫৯:০৪:অপরাহ্ন  |  ১৫৬ বার পঠিত
বেতন না পেয়ে সড়ক অবরোধ, ফতুল্লায় পোশাক কারখানা বন্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক অবরোধ করেছেন ইউনাইটেড এ্যাপারেল কম্পোজিট লিমিটেডের শ্রমিকেরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর পুলিশ লাইনের সামনে এ অবরোধ করা হয়।

প্রায় ৪৫ মিনিট পর পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে তাদের কারখানার ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় সড়কে যান চলাচলে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়। বর্তমানে কারখানার ভেতরে মালিক, শ্রমিক ও প্রশাসনিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চলছে।

শিল্প পুলিশের পরিদর্শক আনোয়ারুল হক বলেন, সময়মতো বেতন পরিশোধের দাবিতে কারখানাটির শ্রমিকেরা রোববার ও সোমবার দুই দিন কর্মবিরতি পালন করেন। এ সময় মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে দুই থেকে তিন দফা বৈঠক করে বেতন পরিশোধে কিছুটা সময় চায়। তবে শ্রমিকেরা এতে রাজি হননি।

এর আগে ১৪ সেপ্টেম্বর মালিকপক্ষের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, গ্যাস ও বিদ্যুৎ-সংকটসহ বিভিন্ন কারণে চলতি মাসে নির্ধারিত সময়ে বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। পরে বেতন পরিশোধ করা হবে বলে শ্রমিকদের জানানো হয়। কর্মবিরতির পর শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা করা হয়।

এর প্রতিবাদে মঙ্গলবার সকালে শ্রমিকেরা বেতন পরিশোধ ও কারখানা খোলার দাবিতে বিক্ষোভ শুরু করেন।

শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিক নেতা হাসনাতের নেতৃত্বে প্রায় ৩০০ শ্রমিকের মধ্যে ১৫০ জন শ্রমিক নেতার কার্যালয়ে যান। অন্য ১৫০ জন মাসদাইর পুলিশ লাইনের সামনে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাদের বুঝিয়ে কারখানার ভেতরে নিয়ে যায়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪