| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় জেলা পর্যায়ে সাঁতারে ১৩টি ইভেন্টে চ‍্যাম্পিয়ন বীট মডেল স্কুলের শিক্ষার্থীরা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৬ ইং | ২৩:০৬:৩৮:অপরাহ্ন  |  ১৪০ বার পঠিত
বগুড়ায় জেলা পর্যায়ে সাঁতারে ১৩টি ইভেন্টে চ‍্যাম্পিয়ন বীট মডেল স্কুলের শিক্ষার্থীরা

বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ে সাঁতারে সাফল্য পেয়েছে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। সাঁতারের ১৮টি ইভেন্টের মধ্যে ১৩টিতেই প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের সাঁতার প্রশিক্ষক বলেন, শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও প্রতিযোগিতামূলক মানসিকতার পাশাপাশি প্রতিষ্ঠানের অধ‍্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকতের উৎসাহ ও সহযোগিতা এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে নিয়মিত প্রশিক্ষণ নিয়ে আসছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত বলেন, জেলা পর্যায়ে শিক্ষার্থীদের এই সাফল্য তাদের আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে। সামনে রাজশাহী উপ-অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা রয়েছে। সেখানে ভালো ফল অর্জনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ জন্য তিনি সবার দোয়া ও শুভকামনা চেয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪