| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যবিপ্রবির নীলফামারী অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নিপুণ-বারিক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং | ১৩:৪৭:৪৩:অপরাহ্ন  |  ৮৮৮ বার পঠিত
যবিপ্রবির নীলফামারী অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নিপুণ-বারিক

যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নীলফামারী জেলা অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিপুণ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন কেমিকৌশল বিভাগের স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল বারিক। কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহসভাপতি হয়েছেন মো. আরাফাত হোসেন পাপ্পু, রহমত আলী ও দুলাল রায়। কোষাধ্যক্ষ মিঠুন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক সুবর্ণা বেগম, সহসাংগঠনিক সম্পাদক রেজওয়ানুর রহমান রিফাত, অর্থ সম্পাদক বুশরা তানজিম মিথিলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদেশ রায়, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, দপ্তর সম্পাদক বিষ্ণু রায়, সহদপ্তর সম্পাদক রুবাইয়া জান্নাত তৃষা, শিক্ষা ও গবেষণা সম্পাদক মাহবুবা হাসনা, সহশিক্ষা ও গবেষণা সম্পাদক আদ্দিন এনাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় রায় এবং সহক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডালিম রায়।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রনব রায়, শাহিনা আক্তার, উষা ইবন, শান্ত রায় ও তাওহিদ আহমেদ।

নবগঠিত কমিটির সভাপতি নিপুণ বিশ্বাস বলেন, “আমার জীবনের এক অবর্ণনীয় ঘটনা। কুয়াশা ও যানজটের কারণে সময়মতো পৌঁছাতে না পারায় প্রথমে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি। পরে সাংবাদিক সমিতি ও প্রশাসনের সহযোগিতায় একটি আসন বাড়িয়ে আমাকে ভর্তি করা হয়।

“সেদিনের সেই সংকট থেকেই মূলত এই সংগঠন গড়ার তীব্র ইচ্ছা জাগে। শিক্ষক ও শিক্ষার্থীদের ভালোবাসায় প্রতিষ্ঠিত ‘নীলফামারী অ্যাসোসিয়েশন অব জাস্ট’ আজ আমাদের ভ্রাতৃত্ব ও সহযোগিতার নিরাপদ ঠিকানা। নবগঠিত কমিটিকে অভিনন্দন। সবার প্রচেষ্টায় এগিয়ে যাক আমাদের অ্যাসোসিয়েশন।”

রিপোর্টার্স২৪/রাফিদ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪