| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ৫৫০ পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং | ২১:১৯:২৯:অপরাহ্ন  |  ৫০৮১৩ বার পঠিত
কুষ্টিয়ায় ৫৫০ পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত,দরিদ্র ও পানিবন্দি ৫৫০ পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চরচিলমারী গ্রামের ডিগ্রীরচর এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি ২৫০টি পরিবার এবং চিলমারী, চল্লিশপাড়া ও রামকৃষ্ণপুর গ্রামের আরও ৩০০টি পরিবার রয়েছে। খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গত পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন যশোর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। এ সময় কুষ্টিয়া সেক্টর কমান্ডার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক, ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, জুনিয়র কর্মকর্তা ও সদস্যরা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢলে ও প্রতিকূল আবহাওয়ার কারণে পদ্মা নদীর তীরবর্তী চরাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে করে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও কৃষিশ্রমিকসহ অনেক মানুষ ঠিকমত কর্ম করতে পারছে না। এমন অবস্থায় সামাজিক মানবিক দায়িত্ববোধ থেকে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি।

স্থানীয়রা বিজিবির এ উদ্যোগে আনন্দ প্রকাশ করে বলেন, দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের সহায়তা সময়পোযোগী। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ ও বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভবিষ্যতেও সীমান্তবর্তী মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪