| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় দেড় শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৬, ২০২৬ ইং | ২২:১১:৫৬:অপরাহ্ন  |  ৫৯৭ বার পঠিত
দাগনভূঞায় দেড় শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলার এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল এগারোটায় পৌর শহরের আতাতুর্ক মিজান মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু।

ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল। আরও বক্তব্য রাখেন দাগনভূঞা আজিজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমেদ মজুমদার, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন, কৃতি শিক্ষার্থী এমএ আহনাত শাহরিয়ার ও অয়ন্তিকা দত্ত। এসময় গণমাধ্যমকর্মী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪