ভাঙ্গা প্রতিনিধি: জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান নিহতদের স্মরণে ভাঙ্গায় মোমবাতি প্রজ্বলন
জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্দোগে মঙ্গলবার রাতে বিশ্বরোড মোড়ে মোমবাতি প্রজ্বলন ও সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শহীদের স্মরন করা হয়েছে।
ভাঙ্গা এনসিপির আহবায়ক মো.আশরাফ হোসেন শেখ, রিপন মিয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
সাজ্জাদ খান, খন্দকার আলিফ পাশা, আরাফাতসহ অনেকে উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/সোহাগ