| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় এমপির স্বজনদের বিরুদ্ধে সাংবাদিক কে মারধরের অভিযোগ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৬ ইং | ১৬:৫৮:৪১:অপরাহ্ন  |  ১৬৬ বার পঠিত
কুষ্টিয়ায় এমপির স্বজনদের বিরুদ্ধে সাংবাদিক কে মারধরের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলা টিভির উপজেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল আহসান উল্লাস।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুন্ডুপাড়ায় পৌর সড়কের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক উল্লাস।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন এবং এমপির চাচাতো ভাই আনোয়ার ও তার দেহরক্ষী পরিচয়দানকারী রুহুলের নেতৃত্বে একদল লোক তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে বলে অভিযোগ উঠেছে। পরে সহকর্মী সাংবাদিক ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আখতার বলেন, পৌর সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। এরপরও তারা কাজ চালিয়ে যাওয়ায় আমি নিজে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিই। আমার চলে আসার পরপরই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহের সময় বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পুলিশের সংখ্যা কম থাকায় পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি। জড়িতদের চিহ্নিত করা হয়েছে, মামলার প্রক্রিয়া চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

এদিকে এ ঘটনায় কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা বলেন, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা নয়, হামলায় সরাসরি অংশগ্রহণকারী ও নেপথ্যে ইন্ধনদাতাদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান তারা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪