| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং | ১৪:৫৯:২৫:অপরাহ্ন  |  ২৬৬ বার পঠিত
যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভিসা বা অনুমোদিত সময়ের বাইরে অতিরিক্ত সময় অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্ক করেছে মার্কিন কর্তৃপক্ষ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিসা সংক্রান্ত এক পোস্টে বিদেশিদের জন্য এ সতর্কবার্তা জানিয়েছে।

দূতাবাসের পোস্টে বলা হয়েছে, একটি মার্কিন ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। দেশটিতে প্রবেশের সময় কতদিন অবস্থান করা যাবে এবং প্রবেশের ক্ষেত্রে কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।

পোস্টে আরও বলা হয়, কেউ যদি অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করেন অথবা নিজের ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হন, তাহলে ভবিষ্যতে তার ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।

মার্কিন দূতাবাসের ভাষ্য, ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা সংশ্লিষ্ট ব্যক্তির নিজের দায়িত্ব। তাই যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের নির্ধারিত সময়সীমা ও ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪