| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: ইউএনও

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং | ১৬:০৫:১৫:অপরাহ্ন  |  ২০১ বার পঠিত
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: ইউএনও

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: নিজ এলাকা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে কালাই  পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার(২৬ সেপ্টেম্বর)  সকাল ১০টায় কালাই  পৌরসভার পাঁচশিরার এলাকার বড়বেলা খালে বিডি ক্লিনের ২৫ জন সেচ্ছাসেবীর অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।

পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক যাদব সরকার।

এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, কালাই সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং কালাই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীররা।এছাড়া বিডি ক্লিন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

অভিযানের সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো পরিষ্কার এবং নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ নয়, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

কালাই পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন,  ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম নয়, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাও জরুরি। এ কারণে পৌর এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এ কার্যক্রম ৩ মাসব্যাপী  অব্যাহত থাকবে। পাশাপাশি বাসাবাড়ি, দোকানপাট ও আশপাশের এলাকায় যেন পানি জমে না থাকে, সে বিষয়ে নাগরিকদের সচেতন করা হচ্ছে। 


রিপোর্টার্স২৪/ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪