| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক পেলেন বিপিএম সেবা পদক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৬ ইং | ১৫:৪৬:৪৬:অপরাহ্ন  |  ২১৯ বার পঠিত
নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুক পেলেন বিপিএম সেবা পদক

নরসিংদী প্রতিনিধি: পেশাগত দক্ষতা, নিষ্ঠা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর ও আলোচিত মামলার রহস্য উদ্ঘাটন এবং জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) পেয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ অডিটরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি, নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকের বুকে বিপিএম-সেবা পদক পরিয়ে দেন।

পুলিশ সুপার আবদুল্লাহ্-আল-ফারুকের এ পদকপ্রাপ্তি তাঁর পেশাগত নিষ্ঠা, দক্ষতা, সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এ অর্জনে নরসিংদী জেলা পুলিশের সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে অভিনন্দন জানানো হয়েছে।

নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, পুলিশ সুপারের এ অর্জন জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, দক্ষ ও সাহসী হতে অনুপ্রেরণা জোগাবে।


রিপোর্টার্স২৪/ঝুম  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪