| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প নিয়ে পরামর্শ সভা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৮, ২০২৬ ইং | ১৫:৫৩:১৫:অপরাহ্ন  |  ২৮২ বার পঠিত
বগুড়ায় করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প নিয়ে পরামর্শ সভা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। নদীর তীর রক্ষা, দীর্ঘমেয়াদি ড্রেনেজ ব্যবস্থা, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা, সেচসুবিধা সম্প্রসারণ, বন্যা নিয়ন্ত্রণ, দখল-দূষণ প্রতিরোধ এবং নদীর সৌন্দর্যবর্ধনে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হয়।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

সভায় বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প নিয়ে মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, নদীর তীরবর্তী ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা রক্ষার পাশাপাশি করতোয়া নদীর দখল ও দূষণ প্রতিরোধে পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। বাস্তবায়িত হলে এ প্রকল্প কৃষি, পরিবেশ ও জনজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মত দেন তারা।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) রাজিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু ও শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গাও সভায় উপস্থিত ছিলেন।

একইদিন আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), বগুড়ার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেজাউল করিম বাদশা এমপি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪